ভরণ-পোষণ না দেয়ায় শাহরাস্তিতে মায়ের মামলায় ছেলে আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণ-পোষণ ও খোঁজখবর না নেয়ায় শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন বৃদ্ধা মা। মায়ের দায়ের করা ওই মামলার ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইউছুফকে আটক করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত সন্তানকে আটক করা হয়েছে। আজ দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ খ্রি

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy