

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, জামালপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা আবু তাহা শেখ ফরিদ গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের কাছে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন।
বৃহস্পতিবার বিকেলে বালিজুড়ী বাজারে তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।
আবু তাহা ফরিদ বলেন, নির্বাচিত হলে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক পৌরসভা গড়ে তুলতে কাজ করবেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে তার সমর্থক, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিতভাবে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
















