

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং এসডিএফ-এর বাস্তবায়নে তাড়াশে গত (২৮জুন)“দুঃস্থ মহিলাদের দর্জি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান” কর্মসূচির শুভ উদ্বোধন এবং “বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ (আউটসোর্সিং)” কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মাদ শাহ্জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র বিতরণ
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় কম্পিউটার প্রশিক্ষণ: কোর্স সম্পন্নকারী ৪০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীকে আনুষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।
মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার: অসাধারণ কৃতিত্বের জন্য ৪ জন মেধাবী প্রশিক্ষণার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রদান করা হয়।
দর্জি প্রশিক্ষণ: নতুন শুরু হওয়া দর্জি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২৪ জন দুঃস্থ মহিলাকে কর্মসংস্থানের সুবিধার্থে ২৪টি সেলাই মেশিন প্রদান করা হয়।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে এসডিএফ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

















