শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে রাস মন্দির সংলগ্ন মাঠে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শনিবার(১০ অক্টোবর) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি বক্তব্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠানের লক্ষে সকলের সহায়তা চান।

তিনি সকলের সম্মিলিত প্রয়াসে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয়া দুর্গোৎসব উৎযাপন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে মাদকমুক্ত সমাজ ও মাদকমুক্ত শ্যামনগর গঠনে সকলের সহায়তা চাইলেন। কারও কাছে কোন প্রকার মাদকদ্রব্য পাওয়া গেলে তাকে প্রচলিত আইনের আওতায় নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন। সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেন।

এছাড়া তিনি সরকার ও রাস্ট্র বিরোধী সবধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

আড়পাঙ্গাশিয়া রাস মন্দির সংলগ্ন দুর্গা পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রধান শিক্ষক অনাঙ্গ কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সদস্য নীল কান্ত রপ্তান, রুহিত দাস মিস্ত্রী, শ্যামনগর পুজা ফ্রন্ট নেতা দেবব্রত ব্যানার্জী,বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা রুস্তম আলী, ফজলুর রহমান প্রমুখ।

প্রকাশিত: রোববার, ১১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy