বগুড়া কাচ্চি ডাইনের ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
আজ রবিবার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২ টা থেকে বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য এবং খাদ্য তৈরীর উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখতে দেখা যায়। কাঁচা মাছ মাংসের সাথে টক দই ও মসলা জাতীয় খাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখতে দেখা যায়।

এছাড়াও নষ্ট ও ফাংগাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি তৈরি করতে দেখা যায়। কিচেনে ও স্টোর রুমে ইদুর ও চিকা বিচরণ করতে দেখা যায় এবং এদের মলমূত্রাদি বিভিন্ন খাদ্য সরবরাহের সরঞ্জামাদীতে দেখা যায়।

এ সকল অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে কাচ্চি ডাইন বগুড়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন RAB-12 এবং জেলা পুলিশের চৌকস টীম।

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রি
.

You might like

About the Author: priyoshomoy