পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে অ্যাডভোকেসি সভা

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে তথ্য অধিকার আইন বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাডভান্সিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি থ্রু দ্য রাইট টু ইনফরমেশন’ প্রকল্পের আওতায় বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এই সভার আয়োজন করে।

সোমবার (৬ জুলাই) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়ন গ্রুপের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রিইব-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।

অ্যাডভোকেসি সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম।

সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাধারণ জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

এই অ্যাডভোকেসি সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলার আরটিআই (RTI) গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : সোমবার, ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like