পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই বর্ণাঢ্য র‍্যালিটি জেলা প্রশাসন চত্বরে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রায় দুই ঘন্টা ব্যাপী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম ইমাম রাজী টুলু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আবু সাইম, বিএনপি পঞ্চগড় জেলা আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে আমির ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরকার হায়দার, কারিগর পঞ্চগড় সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ পঞ্চগড়ের পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।

প্রধান অতিথি শুকরিয়া পারভীন বলেন, পঞ্চগড়ের পরিবেশ প্রতিবেশ রক্ষায় জনগণের সচেতনতা জরুরি এবং সচেতনতামুলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দের সহায়তা কামনা করে বলেন, আমরা দূষণমুক্ত পঞ্চগড় গড়তে প্রয়োজনীয় যা করার দরকার তাই করবো তবে সবার সহযোগিতা ও সচেতনতা জরুরি। পুলিশ সুপার আবু সাইম বলেন, পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ রোধে পুলিশ প্রশাসন পঞ্চগড় সর্বদা সক্রিয়, সবধরনের দূষনরোধে প্রতিনিয়ত অভিযান চালানো হয়ে থাকে। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার শিক্ষার্থীদের মাঝে গাছের চারাসহ ক্রেস্ট প্রদান করা হয়। ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু ঈদুল আজহার বন্ধের কারণে দিবসটি পিছিয়ে আনা হয়।

প্রকাশিত : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like