ফরিদগঞ্জে নবাগত ইউএনও মেহেদী হাসান মানিকের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিকের সঙ্গে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি সভাপতি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান শাহজালাল পাটওয়ারী,

সভায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক ফরিদগঞ্জের উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত ব্যক্তিরাও নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like