

মো.এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পঞ্চগড় জেলা জিয়া সংসদ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় আজ বুধবার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া এলাকায় তালমা নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় জিয়া সংসদের সহসভাপতি ইউনুস সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কয়েকশ বনজ,ফলজ ও ওষুধী গাছের চারা রোপণ করা হয়।
প্রকাশিত : বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















