ফ‍্যাসিবাদ আমলের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেওয়া হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
দেশে পর্যাপ্ত সার মৌজুদ আছে। আগের ফ্যাসিবাদ আমলের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেওয়া হবেনা। যারাই সার নিয়ে সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রবিবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কৃষকদের কৃষি ঋন মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা খেয়াল রাখবেন।সার নিয়ে যারা বাড়াবাড়ি করবে সে যে দলেরই হোক না কেন তাঁকে আইনের আওতায় নিয়ে আসবেন। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন বর্তমান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামেলী কার্ড দিবে।ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরন করা শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপন করবে।আমরা অক্সিজেন পাইনা। সে ঘাটতি পুরন আর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করা হবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, পৌর বিএনপির সাধারন সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

আলোচনা শেষে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেন।এসময় প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপস্থিত কৃষকরা হাস খেলা, কলাগাছ খেলা সহ বেশ কয়েকটি গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণ করে।

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :
.

You might like

About the Author: priyoshomoy