পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃএনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলার উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার বাসিন্দারা এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন করেছে মাঘুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা।
এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

অভিযোগ তুলে মানববন্ধনে বলা হয়েছে, আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২৪ জুলাই ২০২৬ তারিখে সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। পাশাপাশি গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়েছে।

এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় থাকায় এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসি। মানববন্ধনে এলাকার অর্ধশতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিল।

প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই ২০২৬

You might like