

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :
মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আধুনিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে জামালপুরে উদয় আবরার স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩১ জুলাই বিকালে সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবদল নেতা পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আমিন রানা, জিয়া সাইভার ফোর্স জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয় সহ আরো অনেক।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহমন গঠন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদ গড়ে তুলে একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে খেলায় কিং লায়নন্স বনাম দয়াময়ী একাদশ মাঝে পুরস্কার বিতরণ করেন জিয়া সাইভার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান।
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট ২০২৬

















