সন্তানের নৈতিক শিক্ষা থাকলে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ ফরিদগঞ্জ:

ফরিদগঞ্জের উপজেলার গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সন্তানকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবককে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু পুস্তকের শিক্ষায় শিক্ষিত হলে চলবেনা। নীতি নৈতিকতায়ও শিক্ষা লাভ করতে হবে। বিভিন্ন সময়ে দেখা যায়, অনেক বড় বড় শিক্ষিতদের বাবা-মা বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। কারন একটাই, তাদের সন্তানরা নৈতিক শিক্ষা লাভ করতে পারেনাই।নৈতিক শিক্ষায় শিক্ষিত সন্তান কখনো বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না

এছাড়াওজেলা প্রশাসক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও নৈতিক শিক্ষায় সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোতাহার হোসেন পাটোয়ারী সিআইপি, ফয়েজ আহমেদ মোল্লা, ডা. আবুল কালাম আজাদ ও ইউপি চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী।

সমাবেশ শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন।

প্রধান শিক্ষক নাছির আহমদের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও অংশ গ্রহণ করেন,মামুনুর রহমান, আজাদ পাটোয়ারী, ইমাম হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী।

প্রকাশিত :  ‍সোমবার, ২৪ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy