সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই : আটক দুই জন

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :

সিরাজগঞ্জের তাড়াশে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরে ফোন ফেরত দেওয়ার বিনিময়ে ১৫ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন মামলার বাদী। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাড়াশ শি-শু পার্কে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে তাড়াশ থানাধীন তাড়াশ জিকেএস হাসপাতাল মোড়ে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে তার কাছে নগদ টাকা দাবি করা হয় ।

বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর কাছে টাকা না থাকায় তার ব্যবহৃত কালো রঙের Realme C55 মডেলের স্মার্টফোন-টি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। বাদী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে বাদী তাড়াশ থানায় যাওয়ার পথে তাড়াশ ডাকবাংলোর কাছে ১ নম্বর অভিযুক্ত মোঃ শফিকুল ইসলাম (৩৯)-কে দেখতে পান এবং তাকে শনাক্ত করেন। মোবাইল ফোন-টি ফেরত চাইলে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়।

।অভিযোগ অনুযায়ী, টাকা দেওয়ার কথা বলে বাদীর মোবাইল নম্বর রেখে দেন শফিকুল। পরে তার ব্যবহৃত একটি নম্বর থেকে বাদীর মোবাইলে বারবার ফোন করে টাকা দাবি করা হলে বিষয়টি তাৎক্ষণিক তাড়াশ থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত তাড়াশ ডাকবাংলোর কাছে গিয়ে শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে বাদীর মোবাইল ফোন-টি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।পরে জিজ্ঞাসাবাদে শফিকুল তার সঙ্গে জড়িত আরও দুইজনের নাম-ঠিকানা প্রকাশ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে মোঃ সাব্বির হোসেন (২৫)-কে আটক করে। এ ঘটনায় মোবাইল ফোনসহ আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ শফিকুল ইসলাম (৩৯), পিতা মৃত মোজাহার আলী প্রাং, এবং মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা মোঃ নজরুল ইসলাম, সাং তাড়াশ থানাপাড়া।

অপর অভিযুক্ত মোঃ অনিক (২৩), পিতা মোঃ জহুরুল ইসলাম, সাং তাড়াশ ঘোষপাড়া, পলাতক রয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ইমাম জাফর বলেন, গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

You might like