

গাজী মোহাম্মদ মহসিন।। চাঁদপুরে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের (রিটেইলার) সাথে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকার ইউরেশিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভার উদ্বোধন করেন আরএফএল-আরপিএল (স্ট্যান্ডার্ড ও স্পার্ক) বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) ওসমানী রুকন।
সভায় আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান ডিলার ‘জহির ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন ব্যবসায়ী আবু হানিফ খান।
সভায় উপস্থিত কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের বিভিন্ন পণ্যের গুণগত মান, বাজারজাতকরণ এবং স্থানীয় বাজারে এর ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তব্য দেন আরএফএল-আরপিএল অপারেশনস বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শ্যামল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ এবং চাঁদপুর হার্ডওয়্যার সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরপিএল ব্র্যান্ড ম্যানেজার শাইখ খান, বিক্রয় বিভাগের (পিভিসি শাইন) উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ মিজানুর রহমান, বিক্রয় বিভাগের (পিভিসি স্পার্ক) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোস্তাক আহমেদ এবং সেলস ম্যানেজার (পিভিসি স্পার্ক, পার্ট-০২) জসিম উদ্দিন। এছাড়া স্পার্ক ও শাইন বিভাগের অঞ্চলভিত্তিক ব্যবস্থাপক (জোনাল ম্যানেজার) এবং বিক্রয় প্রতিনিধিগণও (এসআর) উপস্থিত ছিলেন।
চাঁদপুরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, খুচরা বিক্রেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.














