

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াবদাবাঁধ ব্রিজ সংলগ্ন সরকারি জায়গা দখলের চেষ্টার অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাড়াশ পৌর শহরের পশ্চিম ওয়াবদাবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।
জানা যায়, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ ও দখলের চেষ্টা করা হচ্ছে—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে করা স্থাপনা ও দখলচেষ্টার কার্যক্রম সরিয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল বা স্থাপনানির্মাণের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.














