জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, দুই মাসের কারাদণ্ড

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌর এলাকার বোসপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জামালপুর পৌরসভার বোসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালপুরের রশিদপুর এলাকার মোঃ হাসমত আলীর ছেলে মোঃ রুমান (৪০) এবং বোসপাড়া এলাকার খন্দকার মৃত আব্দুল হান্নানের ছেলে খন্দকার মোঃ আবু বকর আলম (৫০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের তথ্যমতে, জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল বোসপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় জব্দ করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy