

সজীব খান :
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের আন্তরিকতা ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন চাঁদপুর আঞ্চলিক অফিস সহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ কার্যালয়ে পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে সেবাগ্রহীতারা গেলে তিনি অত্যন্ত আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে বিষয়টি শুনে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।

সেবাগ্রহীতাদের সঙ্গে তার হাস্যোজ্জ্বল ও বন্ধুত্বপূর্ণ আচরণও প্রশংসিত হচ্ছে। পাসপোর্ট করতে এসে বিভিন্ন বিষয়ে সমস্যায় পড়া সাধারণ মানুষকে তিনি ধৈর্যের সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।
জানা যায়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগত সেবাপ্রত্যাশীদের হয়রানি কমিয়ে দ্রুত ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ নিয়মিতভাবে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকেন। সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত সেবা পান, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
সেবাগ্রহীতাদের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মোঃ বজলুর রশিদের বিনয়ী, হাস্যোজ্জ্বল ও সহযোগিতাপূর্ণ আচরণ সেবাগ্রহীতাদের মধ্যে আস্থা তৈরি করেছে। তার নেতৃত্বে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার পরিবেশ আরও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
প্রকাশিত : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬














