এমএম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক দিবসে শিক্ষক-কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক অনুদান

​গাজী মোহাম্মদ মহসিন :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুরের সদর উপজেলায় এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, সফল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মনজুরুল হক শোয়েব এবং সহ-সভাপতি বিশিষ্ট লেখিকা ও শিক্ষক জেসমিন মুন্নির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

শিক্ষক দিবসের আলোচনা সভায় আলহাজ মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে ও ​বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট লেখিকা ও শিক্ষক জেসমিন মুন্নি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধাান শিক্ষক আলী আহসান মিজি, বিদ্যালয়ের উপদেষ্টা ও স্থানীয় বিএনপি নেতা সেলিম পাটোয়ারী বাবুল এবং শিক্ষক প্রতিনিধি মো. জাকির হোসেনসহ অনেকে।

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি ও মেধা তালিকার ফলাফলের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের হাতে এম এম নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy