শাহমাহমুদপুর ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দলীয় ফরম উত্তোলন স্বপন মাহমুদ

সজীব খান :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।

তিনি গত ৩ অক্টোবর শনিবার দলীয় সংগঠন কয়েক জন নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশায় এ ফরম উত্তোলন করে এবং জমা প্রদান করেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সাংগঠনিক সাধারণ সম্পাদক শফিক কবিরাজসহ বিএনপির নের্তৃবৃন্দের উপস্থিতে তিনি দলীয় ফরম উত্তোলন ও জমা প্রদান করেন।

স্বপন মাহমুদ, শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান, বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। একজন জনবান্ধন ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে স্বপন মাহমুদ আলোচনার শীর্ষে রয়েছেন। স্বপন মাহমুদের রাজনীতিন কর্মকান্ডের তার প্রতি এলাকাবাসীর অগাধ আস্থা ও ভালোবাসা লক্ষ করা যাচ্ছে। তিনি বিগত ১৬বছর যাবত ইউনিয়নের প্রায় প্রতিটি মানুষের সাথে সামাজিক, রাজনৈতিক ভাবেনসস্পৃক্ত রয়েছেন। মানুষ তাদের পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তার সরণাপন্ন হচ্ছেন।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like