

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি ভরাটের অপরাধে শ্রীপুর গ্রামের সুভাষ বর্মণ (৪৮) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৌরসভার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-র ১৪ ধারায় তাকে জরিমানা করা হয়।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরেজমিনে পরিদর্শন করে কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি.














