

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন আঙ্গিকে ‘সেরা বাজার’ সুপার শপের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব পৌরশহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মোড় মরহুম মাওলানা গোলাম রব্বানী হুজুরের নিজস্ব ভবনে ‘সেরা বাজার’সুপার শপের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বত্ত্বাধিকারী’র মা আইনুন্নাহার ও বড় ভাই জিয়াউল হক জুয়েল।

এসময় প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মো. শাফি মন্ডল, উপসহকারি কৃষি অফিসার শেখ শহীদ মো. কুদরতই মাবুদ, শিক্ষক মফিদুল ইসলাম, ব্যবসায়ী মমিনুল ইসলাম রিপন, বিদ্যুৎ মিয়া, মমিনুল ইসলাম মমিন ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির ক্রেতাসাধারণের প্রতি নিশ্চিত সেবা, আগামীর ব্যবসায়িক সাফল্য, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয়বাসীর সার্বিক কল্যাণ, দেশের অগ্রগতি-উন্নতি ও অত্রালাকার মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এদিন বাদ মাগরিব পৌরশহরের নুনিয়াগাড়ী প্রফেসরপাড়া জামে মসজিদ-এ বিশেষ দো’আ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শাফি মন্ডল বলেন,স্থানীয় পর্যায়ে বড় বড় সুপার শপের সাথে তাল মিলিয়ে ‘সেরা বাজার’ সুপার শপের মাধ্যমে এলাকার মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে আমার এ প্রচেষ্টা। আমি বিশ্বাস করি এ প্রতিষ্ঠানটি হবে উপজেলাবাসীর একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। স্থানীয় পর্যায় এমন একটি নতুন সুপার শপের উপস্থিতি স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। ‘সেরা বাজার’ সুপার শপ থেকে ক্রেতারা সহনীয় ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্য কিনতে পারবেন।
আধুনিক রুচিবোধ ও জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে ‘সেরা বাজার’সুপার শপ। দুধ, ডিম, তেল, চিনি, চাল-আটা, ডাল ও এলপিজি গ্যাস সিলিন্ডারসহ প্রায় সবধরণের ভোগ্যপণ্য ছাড়াও সৌন্দর্যচর্চার যাবতীয় প্রসাধনী সামগ্রী, হাইজিন পণ্য, শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী পাওয়া যাবে এখানে। এছাড়াও যত্নসহকারে সুষ্ঠুভাবে সকল পণ্য সামগ্রী হোম ডেলিভারী দেওয়া হবে।
‘সেরা বাজার’ সুপার শপে শুধু একটি বিপণী কেন্দ্রই নয় এটি এ উপজেলার ভোক্তা অধিকার সুরক্ষা, মানসম্মত পণ্যের সহজ প্রাপ্যতা এবং আধুনিক বাজার ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশিত: শনি বার, ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.














