চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের বেহাল দশা, দেখার কেউ নেই?

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি ::
চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে গেছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকে। গর্তে যানবাহন পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এ পরিস্থিতির কারণ হিসাবে কাজের গুণগতমাণকেই দায়ী করছেন এলাকাবাসী। কাজটি নিন্মমানের হওয়ায় কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে পিছ উঠে গিয়ে ও ফুলে উঠে পাথর খসে পড়ছে । ফলে যানবাহ চলাচলে চরম বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি সড়কের একপাশের বেহাল দশা হলেও অপর পাশ অনেকটা ভালো আছে। এতে স্পষ্ট প্রতিয়মান হয় যে, কাজের মানেই সমস্যা ছিল। গত ৬ মাসে ২০টি দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

সড়কটির সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত কয়েকটি স্থান হলো ধানুয়া বাজার এলাকা, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালির বাজার চৌরাস্তা, পূর্ব বড়ালী ব্রিজ এলাকা, চতুরা এলাকা, খেজুর তলা এলাকা ও গৃদকালিন্দয়া এলাকা ও বর্ডার বাজার হতে রায়পুর পর্যন্ত।

চালকদের মধ্যে আশিকুর রহমান , মোবারক হোসেন,জয়নাল আবদিন ,কলিমউল্যাহ জানান, আমরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানবাহন চালাতে হচ্ছে। সড়কটি মেরামত করে আমাদের স্বাভাবিক চলাচলের সুযোগ করে দেওয়ার দাবী জানাই।

গৃদকালিন্দিয়া কলেজ শিক্ষক মোঃ ফরিদ আহমেদ ও সাংবাদিক শিমুল হাছান জানান,সড়কটি দির্ঘদিন যাবত বেহাল দশার কারণে প্রতিনিয়তই দূর্ঘটনার স্বীকার হতে হচ্ছে যাত্রী সাধারণ ও পথচারী। অনতিবিলম্বে সড়কটির সংস্কারকাজ করা দরকার বলে জানান।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ান রহমান ইত্তেফাককে জানান, আমরা ইতি মধ্যে সড়কটি পরিদর্শ করেছি। আশা করছি আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে পারবো।

প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy