

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গত রাতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইব্রাহিম শেখ রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী গ্রামের মো. দেলবর শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, তাড়াশ থানায় দায়ের করা একটি গরু চুরির মামলার তদন্তে ইব্রাহিম শেখের সম্পৃক্ততা পাওয়া যায়। এর প্রেক্ষিতে গত রাতে তাড়াশ থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী এলাকা থেকে তাকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, “গরু চুরির মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিম শেখকে রাতেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানোর হয়েছে।
প্রকাশিত: রোববার, ২৫ অক্টোবর ২০২৬ খ্রি.














