

মালিকুজ্জামান কাকা
‘জন নিরাপত্তার চাদরে মোড়া সবুজ যশোর
কিছুতেই প্রশাসন তাকে হতে দেবে না ধূসর।
মাদককারবারি চাঁদাবাজ চোর লুটেরা সাবধান
দেশ রক্ষার অঙ্গীকার ওদের উদ্যোগ হ্যা প্রমান
সাধারণ জনতা সমাজে ধনী গরীব সবাই সমান’।
যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন নিয়মিত যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় রোববার রাতে যশোর শহরের বিভিন্ন এলাকায় যৌথ টহল ও নিরাপত্তা মহড়া হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও সহকারী কমিশনার বিশাল কুমার জাজোদিয়ার সমন্বয়ে গঠিত একটি দল এ কার্যক্রমে অংশ নেয়। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
টহলকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত, সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। জেলা প্রশাসন পরিচালিত এ ধরনের যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম নিয়মিত চলবে।
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.














