চাঁদপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

সজীব খান, চাঁদপুর:
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং আগামী দিনের দলীয় কর্মসূচির বিরুদ্ধে সাংগঠনিক অবস্থান সুসংহত করতে চাঁদপুরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিটি ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় তারা মিছিল বের করে দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

দলীয় নির্দেশনা অনুযায়ী, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে সক্রিয় রাখতে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সদর উপজেলা বাগাদী ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি ও মিছিল বের করেন, বাগাদী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সদর থানা বিএনপির সহ সভাপতি আলমগীর আলম জুয়েল, সদর থানা যুবদল নেতা সরোয়ার গাজী,বাগাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ভুট্টু, আব্দুল হাই, ওয়ার্ড সভাপতি লিটন পাঠান, সালাম গাজী, যুবদলের সভাপতি মহসিন আলম, চাঁদপুর সদর উপজেলা ২ নং আশিকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে তারা অবস্থান কর্মসূচি দেন, আশিকাটি বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু,সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি বারেক খান বারী, সাধারণ সম্পাদক মমিন খানসহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারীর নেতৃত্বে ১৪ নং ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান কর্মসূচির পাশাপাশি মিছিল বের করেন। একইভাবে চাঁদপুর প্রতিটি ইউনিয়ন তারা মিছিল বের করেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। আগামী ১৯ তারিখ পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন।

প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy