

স্টাফ করেসপন্ডেন্ট :
পীরে কামেল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা হেদায়েত উল্যাহ খানের রহঃ এর ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর দরবার শরীফে মরহুম পীর আলহাজ্ব মাও: ছালামত উল্যাহ খান রহ: এর মাঝারের পাশে বাগাদী মাদরাসার মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মরহুমের সুযোগ্য নাতি, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগাদী দরবার শরীফের মেঝ হুজুর রহ: এর বড় নাতি বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাহেরুল ইসলাম খান সোহাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্ল্যাহ খান।
এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা মো: ওয়াহিদ উল্যাহ খান, পীরজাদা মোহাম্মদ উল্লাহ খান, পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, পীরজাদা আশিকুল আরেফিন খান, পীরজাদা মোহাম্মদ আমিন উল্লাহ খান, পীরজাদা সালামত উল্লাহ খান শাহিন, সাবেক সদস্য সচিব সদর উপজেলা ছাত্রদল মো: জুনায়েদ উল্লাহ খান। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজান খান, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন খান, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি মো: রুবেল দর্জি, মো: দেলোয়ার হোসেন মাস্টার, বাগড়া বাজার বাইতুন নুর জামে মসজিদের খতিব মাও: সুলতানুল আরেফি, দরবার শরীফ জামে মসজিদের খতিব মাও: আল আমিন, হাফেজ মো: মাইনুদ্দিন, হাফেজ আবুল খায়ের, মাও: আবু জাফর মো: ছালেহ প্রমুখ। এসময় এলাকার সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







