‘জনগণের প্রতি অঙ্গীকার থাকলে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত’

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি।। ০৯ অক্টোবর ২১

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ^াস নাই এবং স্বৈতন্ত্রের জন্য অপেক্ষা তারাই নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করে না। আমি মনে করি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নির্বাচনে আসা উচিত।

মন্ত্রী শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ণ একাডেমী বার্ডে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, আমি মনে করি, বিএনপির যদি জনগণের প্রতি অঙ্গীকার থাকে তাহলে তাদের নির্বাচনে যোগদান করা উচিত।

এর আগে এলজিআরডি মন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ণ একাডেমী বার্ডের ৫৪ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পল্লী উন্নয়ণ ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্ড মহাপরিচালক মোঃ শাহ জাহান, অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like