

কবির হোসেন মিজি, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার চাঁদপুর পৌর কর্মচারী সংসদ প্লাজার তৃতীয় তলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি বক্তব্যে বলেন, এক দফা এক দাবী রাজস্ব খাত থেকে বেতন দিতে হবে। আপনাদের এ আন্দোলনের সাথে আমরাও একমত। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর পাকিস্থান পন্থীরা মনে করেছিল বাংলাদেশের হাল ধরার আর কেউ নেই।
কিন্তু আল্লাহর রহমতে ১৯৮১সালে শেখ হাসিনা দেশে এসে দেশকে আজ বিশ্ব দরবারে উচ্চ শিখরে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতে গিয়ে আমি অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হই। জননেত্রী শেখ হাসিনার সুদৃর্ষ্টির কারনে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। জননেত্রীর শেখহাসিনার দেওয়া দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সেজন্য দোয়া করবেন।
তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমার ফরিদগঞ্জ পৌরসভাকে গ শ্রেণি থেকে ক শ্রেণিতে এখনো উন্নতি করতে পারি নাই। আমি যখন পৌরসভার দায়িত্ব নেই তখন পৌরফান্ডে ছিল মাত্র ১লাখ ৬০ হাজার টাকা। দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে ৪ মাসের বকেয়া বেতন শোধ করেছি। আপনাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু সরকার কি দিচ্ছি সেদিকে না তাকিয়ে আপনি সরকারকে কিছু দিচ্ছেন কিনা তাও ভাবা উচিত। কোন মাদক শ্রেণি ও জঙ্গীবাদের স্থান আমার পৌরসভায় হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদেরকে সেল্ফ গর্ভনিংবডি বলা হয়। সরকার কিছু আয়ের জায়গা দিয়েছে যা দিয়ে ব্যায়ের ববস্থা করতে বলা হচ্ছে। সকল নাগরিক সুবিধার ব্যবস্থা করে দিলে পৌরসভাগুলো তাদের নিজস্ব আয়েই চালানো সম্ভব। আমাকে পূর্ণ কর্তৃত্ব দিতে হবে। উন্নয়নের জন্য সরকার যদি বিশেষ ব্যবস্থা নেয় এবং নিজস্ব আয় বাড়াতে সরকার সহযোগিতা করলে অবশ্যই পৌরসভা সাবলম্বী হয়ে গড়ে উঠবে।
তিনি বলেন, আমি পৌরসভায় মেয়র হিসেবে আসার পর পানির বিল ও পৌর টেক্স কিছুটা বাড়িয়ে পৌরসভার প্রায় ৪ কোটি টাকা আয় বৃদ্ধি করেছি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যে রাজেস্ব খাত থেকে বেতনের দাবীতে যে ‘এক দফা এক দাবী’র আন্দোলন করছেন তার সাথে আমরাও একমত। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যদিয়ে দাবী আদায়ের চেষ্টা করবেন। তবে সেটি যেন সরকারের বিরোধীতা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সচিব একেএম খােরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুর রশিদ সর্দার।
এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাে. মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের (মনু), চাঁদপুর পৌরসভার সচিব, আবুল কালাম ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল, ফরিদগঞ্জ পৌরসভা অফিস সহকারী আছমা আক্তার, চাঁদপুর পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘােষ চন্দ্র, চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন (লাকী), চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মাে. মোশারফ হোসেন, বিলক্লার্ক আ. বাতেন মিয়াজী, কর আদায়কারী মাে. এমদাদ হােসেন (মিলন), হাজীগঞ্জ পৌরসভা লাইসেন্স পরিদর্শক আলমগীর হােসেন, ফরিদগঞ্জ পৌরসভা এসেসর ও হিসাব রক্ষক (ভাঃ) গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদুন্নবী, চাঁদপুর পৌরসভা ষাট লিপিকার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ছেঙ্গারচর পৌরসভা প্রধান সহকারী মােহাম্মদ উল্লা, মতলব পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, কচুয়া পৌরসভার নলকূপ মিস্ত্রি ইবনে আজম, হাজীগঞ্জ পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা আনােয়ার হােসেন, শাহরাস্তি পৌরসভার এসেসর সামছুল আলমসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাে. হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন বাবু গােপাল চন্দ্র বনিক।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







