

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি:
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভেজাল খাদ্য নির্মূলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেশ কয়েকটি দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং নিরাপদ খাদ্য কতৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ ২২ পণ্যের মধ্যে মহিউদ্দিন জর্দ্দা জব্দ করে বিনষ্ট করে আইনের আওতায় এনে জরিমানা আদায় করা হয়।

মতলব দক্ষিণ থানা রোডে বিসমিল্লাহ হলুদ, মরিচ ভাঙ্গানোর মেইলের মালিক মনির হোসেন মোল্লাকে অবৈধ ভাবে চাউলের গুড়া, ভুট্টার গুড়ার রং মিশ্রণ করে হলুদের গুড়ায় রূপান্তর করে উর্ধ্বমূল্যে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানাসহ ১ বস্তা ভেজাল হলুদের গুড়া জব্দ করে বিনষ্ট করা হয়েছে। অপর এক ব্রয়লার মুরগীর দোকানদারকে ময়লা পানিতে মুরগী ড্রেসিং করে বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৭টি মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার ১২ অক্টোবর দুপুরে মতলব বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রসিক্রিশন কর্মকর্তা, সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক গাজী মো: খোরশেদ আলম, মতলব থানার এএসআই সগির আহমেদ, কনেষ্টেবল তাজুল ইসলাম সহ পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও ভেজাল খাদ্য বিক্রি থেকে বিরত থেকে সঠিক ভাবে ব্যবসা পরিচালানা নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী এ ধরনে অপরাধে দোষী সাব্যস্ত হলে জরিমানাসহ জেলে প্রেরণ করা হবে হুশিয়ারী করেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







