

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২০ অক্টোবর ২০২১
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন- সরকারও ফায়দা নেয়ার জন্য মন্দির, গির্জা ও পেগোডা সুরক্ষা দেয় না। কারণটা কি। জনগণ আজ আর দলীয় সরকার চায় না। স্বাধীনতার পর থেকে দলীয় সরকারের পরিণতি কি হয়েছে তা জনগণ দেখেছে।
তিনি বুধবার কুমিল্লা নগরির নানুয়ার দিঘীর পাড়ের বহল আলোচিত অস্থায়ী পূজামন্ডপ ও চকবাজারের চানমনি মন্দিরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, পূজা উপলক্ষে বিভিন্ন ঘটনা ঘটে। ফায়দা নেয়ার জন্য বিশেষ একটি গোষ্ঠী ওঁৎপেতে থাকে। যতক্ষণ পর্যন্ত দলীয় পরিচয়ে রাতের বেলায় ভোট ডাকাতি করে নির্বাচিত হবে তৎক্ষণ পর্যন্ত এ সন্ত্রাস বন্ধ করা যাবে না। সন্ত্রাস বন্ধ করতে হলে ভোট ডাকাতি বন্ধ করতে হবে। দলীয় শাসন বন্ধ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থত ছিলেন জেএসডির কার্যকরি সভাপতি সা কা ম আনিসুর রহমান খান, সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রিয় জনসংখ্যা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







