

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে মাকে ছেলে দা দিয়ে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭) অক্টোবর, দিবাগত রাত ৪ টার দিকে পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে মা মনোয়ারা বেগম (৬৫)কে নিজ সন্তান মমিন দেওয়ান (৪২) দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে মীরপুর এলাকা থেকে জনতা কর্তৃক তাকে আটক করে পুলিশে তুলে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, মা ও ছেলে একই ঘরে বসবাস করতো। ঘটনার রাতে হঠাৎ মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গেছে মমিন।
নিহতের ভাই রুহুল আমিন ও একই বাড়ির আ. রহিম জানান, মমিন দীর্ঘদিন জেলে ছিল। সম্প্রতি দু‘মাস পূর্বে জেল থেকে জামিনে আসে। সে ইতিপূর্বে রূপবান নামের এক মহিলাকে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করার দায়ে বেশ ক‘বছর জেলে ছিল। মাকে কুপিয়ে রাতেই সে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে খুনি মমিন জানায়, আমার মাকে দা দিয়ে ১০/১২টি কোপ দিয়ে হত্যা করি। এছাড়া ১৮ বছর পূর্বে এক মহিলাকে ৩দিনের আল্ট্রিমেটাম দিয়ে ছোরা তৈরি করে জবাই করে হত্যা করি। আমাকে মিথ্যা মামলায় জড়ানোর কারণে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে লাশ সুরতহাল করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের সর্তক দৃষ্টির ফলে স্থানীয় মিরপুর এলাকা থেকে খুনি মমিনকে আটক করা সম্ভব হয়েছে। তবে মমিনের বিষয়ে এলাকাবাসী মানসিক সমস্যা রয়েছে বলে জানিয়েছে। তাছাড়া মমিনের কথায়ও অসংলগ্নতা বুঝা যাচ্ছে। এএসপি সার্কেল মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







