

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
বাংলাদেশ ছাত্র হিযবুল্যাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন নবী (সা.) উদযাপন উপলক্ষে না’ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা পরিষদের( আিরডিবির মাঠে) রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল। অনুষ্ঠানে জুলফিকার হামদ না’ত ও গজল পরিবেশক দলের সদস্যরা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত, হামদে বারী তা’আলা ও নাতে রাসুল (সাঃ) এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী সাংস্কৃতির আযয়োজন না‘ত সন্ধ্যা প্রজন্মকে ভালো পথে পরিচালনায় সহায়ক ভূমিকা রখবে।
তিনি আরো বলেন, আমরা মুসলমান। আমাদের ইসলামকে যাতে সুন্দরভাবে তুলে ধরতে পারি সে বিষয়ে আন্তরিক থাকতে হবে। যারা প্রকৃত ইসলাম লালন করেন তারা কখনোই উগ্রবাদ ও জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখেন না। আমাদের নবী, তাঁর আদর্শ দিয়ে ইসলামের পথে পথহারা মানুষকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। কাজেই আমরাও নবীর আদর্শ মেনে নিজের জীবন আলোকিত করব।
ফরিদগঞ্জ জমিয়তে হিযবুল্যাহর সভাপতি অধ্যক্ষ আ হ ম সাইফুল্যাহর সভাপতিত্বে দোয়া মোনাজাত করেন জেলা জমইয়াতে হিযবুল্যাহর চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, জেলা জমইয়াতে হিযবুল্যাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।
ছাত্র হিযবুল্যাহর উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন ও মশিউর রহমান মিঠু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন, জেলা জমিয়তে হিযবুল্যাহর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোশারফ হোসাইন, চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী,সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান সাউদ , যুবলীগ নেতা আকবর হোসেন মনির, এস এম সোহেল রানা , ছাত্র হিজবুল্যাহর জেলা আহŸায়ক মোঃ শাহাদাত হোসাইন সহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচশতাধীক মানুষ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







