চাঁদপুরে বালুবাহী ট্রলারের ধাক্কায় ৫ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার মমিনপুর ডাকাতিয়া নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় অপর মাটি বোঝাই ট্রলারের ৫ শ্রমিক নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, ৩১ জানুয়ারী সোমবার ভোরে বালু ভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সাথে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ শ্রমিক নিহত হয়।

নিহতরা হচ্ছেন আউয়াল মাঝি, (৫৫)মোবারক হেসেন( ৩৫), নাছির হোসেন (৩২) আলামিন (৩৫)কালা মিয়া (৩৩)নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়।

নিহতরা স্থানীয় ব্রিকফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন চাঁদপুর রিপোর্টকে জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বলগেট আমাদেরকে সজোরে ধাক্কা দিলে আমাদের ১১ জন যাত্রীর মধ্যে পাঁচজন নিহত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।

You might like