

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর- লক্ষèীপুর আঞ্চলিক মহা সড়কের ( চতুরা ব্রীজ হতে বর্ডার ব্রীজ) পর্যন্ত অংশে লীজ বাতিল হওয়া শর্তেও জবর দখল নিয়ে বিভিন্ন ব্যাক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে চলছে একটি চক্র।
তথ্যসূত্রে ভূক্তভোগীরা জানান, সি এস ৩২৩ নং বারপাইকা মৌজার অন্তর্গত বিএস খাতিয়ান নং ১৬৮ ফরিদগঞ্জের ৭২.৫০ শতক জরি মূল মালিক মৃত সুলতান আহম্মদ পাটওয়ারীর দু‘ ছেলে মো: রাজা মিয়া পাটওয়ারী ও মো: আবিদ মিয়া পৈত্রিক সূত্রে ভোগ দখল করিয়া আসছে সিএস দাগ নং ২২২ ও বিএস দাগ নং ৬৪০ এর অন্তর ভূক্ত বর্তমানে বিশ^রোর্ড জমির উপর দিয়ে যাওয়ার পর ৪০ শতক জমির বিএস বরাবর ও অবশিষ্ট ৩২.৫০ শতক একোয়ারকৃত জমি মূল মালিকানায় দখল রয়েছে। বর্তমানে মৃত নুর মোহাম্মদ খানের ছেলে মোহেব্বুল্যাহ খান (৫৫) ও মৃত মৌ: ইদ্্িরস খানের ছেলে মনির চৌধুরী (৫০) এরা হাজেরা হাসমত বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষ সেজে উত্ত দাগের একোয়ারকৃত জমি লিজের অযুহাত তুলে তৃতীয় পক্ষ থেকে প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আ: মতিন(৬৫), আমির হোসেন(৫৮),মো: দুলাল (৪০) কে উক্ত জমির উপর রাস্তা নির্মাণের পাঁয়তারা করছে। উল্লেখ্য কলেজ কর্তৃপক্ষের লীজ ৫৫৫/১ স্মারকে ২০০৭ সালে লীজ বাতিল করা হয়েছে।

পরবর্তীতে জমির মূল মালিকরা রাস্তার দুাশের্^ স্ব-স্ব জমি ভোগ দখল করিয়া আসিতেছে। এদিকে কলেজ কর্তৃপক্ষ অধ্যাবধি রাস্তার দু‘পাশে বনায়ন করতে সক্ষম হয়নি। বনায়নের নিয়ম অনুযায়ী বনায়ন না করে তারা জবর দখল করে দোকান পাট নির্মান করে ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলছে।
এদিকে বাতিলকৃত লীজে উল্লেখ রয়েছে , রাস্তার মধ্যবর্তী সেন্টার হতে ৩০ ফুট ধরে বনায়ন প্রকল্প গড়ে তোলার জন্য। কলেজ কর্তৃপক্ষ সে সকল নিয়ম লঙ্ঘন করেই রাস্তার সাথেই মানুষ জনের রাস্তা দিয়ে বিপুল পরিমান অর্থ নিয়ে চলছে। এ পরিস্থিতিতে ভূক্তভোগীরা আইন প্রয়োগকারী যথযথ উধর্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন।







