ফরিদগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

মো:মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের ফরিদগঞ্জে দিনব্যাপি প্রানি সম্পদ প্রদর্শণী ২০২২ সম্পন্ন হয়। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মূখে বিআরডিবি মাঠে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপি প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মামুনুর রহমান,একাডেমীক সুপার ভাইজার আবদুল্যাহ আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো: মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস ছোবান লিটনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মেলায় অংশ নেয়া খামারিরা।

বিকেলে পুরস্কার বিতরণ করা হয়েছে।

You might like