

গাজী মোঃ মহসিন :
চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট বাজারে দেশের বৃহৎ কম্পানি আকিজ গ্রুপের আকিজ মটরসের তিনদিন ব্যাপী গাড়ি প্রদশর্নীর উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় বাবুরহাট মতলব রোডের মাথার পূর্ব পাশে গাড়ী প্রদশর্নীর উদ্বোধন করা হয়।

আকিজ মটরসের চাঁদপুরের ডিলার মেসার্স সততা মোটরসের স্বত্যাধীকারী মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আকিজ মোটরস এরিয়া ইনচার্জ নাজমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলার ২নং আশিকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, শাহরাস্তি উপজেলার ১৭ রায়েশ্রী উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন, আকিস মোটরসের হেড ওফ সেলস মোঃ আনোয়ার হোসেন, এসিস্টেন জেনারেল ম্যানজচর চার্লস উলিয়াম ড্রাইস প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালহা জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা ফারুক আহমেদ।







