

নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান পাটোয়ারিসহ পুরো পরিষদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি রবিবার সকালে গল্লাক মাদ্রাসার মাঠে উক্ত পরিষদের সকলকে এ নাগরিক সংবর্ধন করেন বিভিন্ন পেশাজীবী মানুষ।

ইউপি সদস্য আল আমিনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গল্লাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আ. মান্নান,গল্লাক নোয়াবআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হান্নান, স্থানীয় সাংসদের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা আ. ছাত্তার পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মাহিন বেপারীসহ সর্বসাধারণ ব্যক্তিবর্গ।
সংবর্ধিত প্রধান অতিথি নব- নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান পাটোয়ারী বলেন, আমার পরিষদের সকল কার্যক্রমে নাগরিক সেবা সম্পন্ন ফি, এমনকি বয়স্ক, বিধবা, মাতৃকালীন ও প্রতিবন্ধী ভাতা নিজ অর্থায়নে করার ঘোষণা দেন। সেই সাথে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
এই দিন নব-নির্বাচিত পরিষদের প্রথম বৈঠকে ৫নং গুপ্টি ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিপন চন্দ্র দাসকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।







