

মোঃ মজিবুর রহমান রনি :
মৎস্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প’ নামে ২০১৫-২০১৬ অর্থবছরে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার।

আগামী জুনে শেষ হবে প্রকল্পের মেয়াদ। বৃহত্তর কুমিল্লা জেলার ৩৪ টি উপজেলায় মৎস্য চাষ ও মৎস্য খাতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি,কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারী অর্থায়নে প্রকল্প অনুমোদিত হওয়ার থেকেই প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ উঠে।
প্রকল্পে জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ (এআইজিএ) সেলাই মেশিন ও বেড় জাল ক্রয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। জানা গেছে,প্রকল্পের নির্দেশনা উপেক্ষা করে উন্মুক্ত টেন্ডার আহবান ব্যতিত আরএফকিউ পদ্ধতিতে অতিরিক্ত দরে জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক উপকরন সেলাই মেশিন ক্রয়ে সীমাহীন অনিয়ম হয়।এতে সরকারের প্রায় ৪০ লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়।
অপরদিকে, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার জন্য ওটিএম পদ্ধতিতে বেড় জাল ক্রয় করার বাধ্যবাধকতা থাকলেও আরএফকিউ পদ্ধতিতে উন্নয়ন বাজেটের অধিন বার্ষিক ক্রয়সীমার উর্ধ্বে জেলার বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা কতৃক ১০টি বিলের মাধ্যমে ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১০০টি বেড় জাল ক্রয় করা হয়েছে।এতে অনিয়মিত ব্যয় করা হয়েছে ৫০লক্ষ টাকা।প্রকল্পের ২০১৯-২০২০ অর্থবছরে আনুষঙ্গিক কাগজপত্র নিরিক্ষা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্রমতে, চাঁদপুর ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার জন্য ওটিএওম পদ্ধতিতে জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ (এআইজিএ) সেলাই মেশিন সেট, বেড় জাল ক্রয় করার সুস্পষ্ট নির্দেশনা থাকলেও প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে আরডিপিপি -র নির্দেশনা অনুযায়ী ওটিএম ৪২০সেট সেলাই মেশিন ও সরঞ্জাম ক্রয় করা হয়।মেসার্স শিল্পী স্টোর নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারী ১৪৫ নম্বর বিলের মাধ্যমে ১১হাজার ৮৯৮ টাকা দরে সেলাই মেশিন সেট ও সরঞ্জাম প্রকল্পে সরবরাহ করে।একই বিলের সাব -সরবরাহকারী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাবুল স্টোর ১১,১২,২৪ নম্বর বিলে ২০১৯ সালে মোট ৯০সেট সেলাই মেশিন প্রকল্পে সরবরাহ করে।বাবুল স্টোরের স্বত্তাধিকারী হাজীগঞ্জ বাজার থেকে সবচেয়ে নিন্মমানের প্রতি সেট মেশিন ৫ হাজার ৩০০ টাকায় ক্রয় করে প্রকল্পে ১১হাজার ৮৯৮টাকার বিল প্রদান করে।

এই ৯০সেট মেশিন সরবরাহ করে বাবুল হাতিয়ে নেন ১লক্ষ ৩৪হাজার ৭২০টাকা। প্রতিশ্রুতি অনুযায়ী বাবুল স্টোরের স্বত্ত্বাধিকারী প্রকল্পে সেলাই মেশিন সেট ও সরঞ্জাম সরবরাহ না করার অভিযোগ রয়েছে।একই ভাবে ফরিদগঞ্জেও এক মধ্যসত্তভোগী ব্যক্তির সহায়তায় প্রকল্পে ১৪০ সেট মেশিন একই দামে সরবরাহ করা হয় ।সেখানেও ৯,১০,১৪,১৩৭ নম্বর বিলে নিন্মমানের সেলাই মেশিন ও সরঞ্জাম সরবরাহে মধ্যসত্তভোগী হাতিয়ে নেন প্রায় ২ লক্ষ টাকা। প্রকৃত মেশিন বিক্রেতা প্রতিষ্ঠানে অনুসন্ধানকালে এমন তথ্য পাওয়া যায়।
পরবর্তী ধাপে আবারও আরডিপিপি-র নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত দরে ৯৫০ সেট ১৬হাজার টাকা,২০ সেট ১৫ হাজার ৯৯০টাকা এবং ২০সেট ১৫ হাজার ৯০০টাকা দরে ক্রয় করে প্রকল্প কর্তৃপক্ষ।উল্লেখিত দরে ৯৯০ সেট সেলাই মেশিন ও সরঞ্জামের ক্রয়মূল্য ১কোটি ৫৮লক্ষ ৩৭হাজার ৮০০ টাকা। ৯৫০ সেট সেলাই মেশিন ক্রয়ে ৩৮ লক্ষ ৯৬হাজার ৯০০টাকা,২০সেট সেলাই মেশিন ক্রয়ে ৮১হাজার ৮৪০টাকা এবং আরও ২০সেট সেলাই মেশিন ক্রয়ে ৮০হাজার ৪০টাকা দরে ক্রয় করায় সরকারের আর্থিক ক্ষতি হয় ৪০লক্ষ ৫৮হাজার ৭৮০টাকা। আরএফকিউ পদ্ধতিতে বার্ষিক ক্রয়সীমার উর্ধ্বে উন্নয়ন বাজেটের







