মৈশাদীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা

গাজী মোঃ মহসিন :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) ইউনিয়ন পরিষদ ডিজিটাল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে বেলা ১১টায় মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অবঃ সচিব বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক মমিন উল্লাহ পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে স্মৃতিচারণ কালে বলেন এটা অগ্নিঝরা মার্চ মাস। স্বাধীনতার মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাস।

কিসের ট্রেনিং, কিসের অস্ত্র। আমরা জীবনের কথা চিন্তা করি নি। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি।

নতুন প্রজন্মের উদ্দেশ্যে তারা বলেন, আমাদের অনেক বয়স হয়েছে। হয়ত আর বেশীদিন আমরা এ পৃথিবীতে বেঁচে থাকবো না। তবে তোমরা নতুন প্রজন্মরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও বুঝার চেষ্টা কর। তাহলেই আমার ভাইয়ের দেয়া রক্ত, মা-বোনের দেওয়া সম্ভ্রম বৃথা যাবে না।

অনুষ্ঠানে ইউপি সচিব আবু বক্কর মানিকের পরিচালনায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আঃ ছামাদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির সর্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান প্রমূখ।


মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ জাকির হোসেন মাস্টার, ৫০ নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, ইউপি সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রহিমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য মোঃ রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য মোঃ আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ ফারুক সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মৃধা।

You might like