কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারে শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা।। ১৮ মার্চ ২২
কুমিল্লা সংরাইশ সরকারি শিশু পরিবারের বিভিন্ন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন, আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজসহ নানা আয়োজনে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।

শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) মোঃ সাইফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা কামরুল হাসান ও শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দির রনী।


এসময় কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, শিশু-পরিবারের পরিদর্শক গোলাম জিলানী, নারী উদ্যোক্তা জাহানারা আক্তার নিশি, মহসিন কবির, আলমঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You might like