

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৩নং চর মোহনা ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, যুব ঐক্য ৩নং চর মোহনা ইউনিয়ন সংগঠন।

(৪ এপ্রিল) সোমবার সকাল ১০ টায় দেওয়ান বাড়ি জামে মসজিদের সামনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায়, দুই শতাধিক পরিবারের মাঝে ছোলা বুট, মুরি, ডাউল, খেজুর সহ ইফতার সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, যুব ঐক্য ৩নং চর মোহনা ইউনিয়ন সংগঠনের পরিচালক, বাহার দেওয়ান, প্রধান অতিথি – আয়াতুল্লাহ দেওয়ান, বিশেষ অতিথি -সামছুল, কাজল চৌধুরী, টিটু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন, জসিম, পারভেজ বেপারী, বাপ্পি হায়দার, সালাউদ্দীন, রাকিব, ইসমাইল সাহাজী, আলাউদ্দিন দেওয়ান সহ প্রমুখ।

উক্ত সংগঠনের পরিচালক বাহার দেওয়ান বলেন, আমাদের সংগঠনের বয়স দুই বছর, সংগঠনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা মানবতার জন্য কাজ করি, গত করোনা সময়ে থেকে আমাদের এই সংগঠন থেকে মানুষের মাঝে যাবতীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি, আমরা চাই আমাদের মতো আপনারও অবহেলিত মানুষের পাশে দাঁড়ান। যুব ঐক্য ৩নং চর মোহনা ইউনিয়ন সংগঠন, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা যেন মানবতার ফেরিওয়ালা।







