
নিউজ ডেস্ক :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জে মেয়ের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় রোববার ফরিদগঞ্জ থানায় দু’জনকে আসামী করে অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।

আসামী দু’জন হলো ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের পূর্ব ভাওয়াল পাটওয়ারী বাড়ির সুমন ভূঁইয়া ও পশ্চিম ইউনিয়নে শোল্লা গ্রামের বরকন্দাজ বাড়ির ইউনুছ।
এ ঘটনায় রোববার সুমন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী বলেন, বৃহস্পতিবার তিনি কাজের অবসরে বাইরে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত দু’জন তার ঘরে প্রবেশ করে। এ সময় ইউনুস তার মেয়ের গলায় ছুরি ধরে তার স্ত্রীকে ধর্ষণ করে। পরে তার স্ত্রী চিৎকার করলে অভিযুক্ত দু’জন পালিয়ে যায়।
এ ঘটনায় তার স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে সুমন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।







