

জহিরুল ইসলাম জয়:
চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদের দাওয়াত দিতে গিয়ে আপন ভগ্নিপতি কর্তৃক সুবিদপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুল হাসান রতন (৩৭) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় যুবলীগ নেতাকে হাজীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মনির (৩৮) ও জসিম (৫৫) দুই জনকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনাটি ১৯ এপ্রিল মঙ্গলবার বিকালে ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের দিগদাইর সর্দার বাড়ী দোকানের সামনে ঘটেছে।

হাসপাতালে আসা নিহত রতনের ভাই দিগদাইর আটখোলা বাড়ীর ফারুক হোসেন বলেন, আমার বোন আঞ্জুমা বেগমের স্বামী ভগ্নিপতি একই দিগদাইর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে শাহাদাত হোসেন (৫০), তার ভাই শাহাজান, তাদের ছেলে শাহাবউদ্দিন ও মেজো ভাইয়ের ছেলে সাদ্দাম, শরিফসহ ৭/৮ জন মিলে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছোট ভাই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা কারী জিলন বলেন, আমার বড় ভাই কামরুল হাসান রতন ঢাকা থেকে মিথ্যা মামলার হাজিরা দিতে বাড়ীতে আসে। ঘটনার দিন মিলাদের দাওয়াত দিতে সর্দার বাড়ী দোকানের সামনে যায়। সেখানে পূর্বপরিকল্পিত ভাবে আমার ভগ্নিপতি শাহাদাত হোসেনসহ ৭/৮ জন মিলে সাইনিজ কুড়োল দিয়ে কপিয়ে হত্যা করে। আমরা এ ঘটনার বিচার চাই।
নিহতের আপন বোন আঞ্জুমা বেগম বলেন, আমার স্বামী শাহাদাত হোসেন ঢাকা ব্যবসায়ী পূর্ব বিরোধকে কেন্দ্রকরে এ হামলা চালায়।
এদিকে হামলাকারী কেউ এলাকায় গিয়ে পাওয়া যায়নি।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ঘাতক শাহাদাত হোসেন রতনকে আটক করেছেন বলে জানিয়েছেন।







