ফরিদগঞ্জ পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় ২৩ এপ্রিল শনিবার সকালে পৌরসভার মাঠে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্রের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন, পৌর মেয়র ও উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও   মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পরিবার প্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬ শ ২১ জনকে এ ভিজিএফ’র চাউল বিতরণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আব্দুল মান্নান পরানসহ ওয়ার্ড কাউন্সেলরগণ।

সবগুলো ওয়ার্ডের লোকজনকে একটি স্পটে জড়ো করায় প্রচন্ড ভীড় ও রোধের  গরমে নিধারুণ কষ্ট পোহাতে হচ্ছে  চাল নিতে আসা নারী -পুরুষদের। ওয়ার্ড ভিক্তিক কাউন্সেলরদের মাধ্যমে বিতরণ করলে এ ভোগান্তি থেকে নিস্তার পাওয়া সম্ভব হতো বলে চাল নিতে আসা লোকজন জানান।

You might like