ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যু!

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪ মে‘ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার ডাক্তার ওয়ালী উল্যার বাড়ীতে এ ঘটনা ঘটে। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) ৪ মে‘ বুধবার সকালে বাড়ীর পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যায়। কিন্তু দু’ থেকে আড়াই ঘন্টায়ও ঘরে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশের একটি বাগানে রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এসময় তাকে উদ্ধার করে হাসপতালে নেওয়ার পথে তার ছোট ভাই সোহেল হোসেন (২৪) ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে । পরে দু’জনকেই উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তবে কি কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।এলাকাবাসী বজ্রপাতে রুবেলের মৃত্যু হওয়ার বিষয়ে ধারণা করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানান, দুই সহোদরকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত দেখতে পাই। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই তাদের মৃত্যু হয়েছে।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা দু’জনের মৃত দেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা ছোট ভাই সোহেল’র স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।অপরদিকে রুবেল’র মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্যে তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

You might like