উন্নয়নে ঐক্যের বিকল্প নেই : সাংবাদিক শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারী এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুধর্ব-১৭) শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মাদ শফিকুর রহমান এ কথা বলেন।

তিনি আরোও বলেন, সকল প্রতিহিংসা ছেড়ে সকলের ঐক্য বদ্ধ অবস্থানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন্নেছার সভাপতিত্বে ও সাংবাদিক নুরুন্ননবী নোমানের সঞ্চালনায় বিশেষ অতিখি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীসহ রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ । এর আগে সকালে শিশু মেলা -২০২২ উপলক্ষ্যে বের করা বর্ণাঢ্য র‌্যালীতে সংসদ সদস্য শফিকুর রহমান অংশ নেন।

You might like