ফরিদগঞ্জে যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রর্তাবর্তন দিবস পালন

মো: মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর)সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রর্তাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের কার্যালয়ের হল রুমে যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহিনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি খাজে আহাম্মদ মজুমদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, সাবেক যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমূখ।

আলোচনায় প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, দলীয় সকল দ্বিধা-দ্ব›দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্যদিয়ে জাতীয় উন্নয়ন অগ্রগতি তরান্বিত করা অব্যাহত রাখতে হবে। আলোচনা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You might like