গাজায় ইজরায়েলী বর্বর হামলার প্রতিবাদে মনোহরদীতে বিক্ষোভ

মনোহরদী প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। ইজরায়েলের বিমান হামলায় গাজায় বহু নিরীহ মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে মুসলিম বিশ্ব, ইজরায়েলের বর্বরতা ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। প্রতিবাদকারীরা গাজায় মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি জানিয়ে শান্তির জন্য তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বনেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে গাজার মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ইজরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখা আজ সোমবার মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী মডেল মসজিদ চত্বরে যেয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মো জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী দক্ষিণ শাখা আমীর মাওলানা মো সানাউল্লাহ, উত্তর থানা আমীর মাওলানা মো ইকবাল হোসাইন ও মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো আসাদুজ্জামান নূর  প্রমূখ।

জে এম শাহজাহান মোল্লা/প্রিয় সময়

প্রকাশ : সোম বার, ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

 

You might like