বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে আট জেলা

 

নিউজ ডেস্ক :
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হওয়ায় রংপুর বিভাগের আট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি স্থবির হয়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাবার পরপরই অন্ধকার হয়ে যায় পুরো রংপুর নগরী। রংপুরসহ পার্শ্ববর্তী জেলা গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বিভাগের আট জেলার মানুষ বিপাকে পড়েছেন।

gif maker

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রধান প্রকৌশলী মোবাইলে জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন হঠাৎ বন্ধ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কতক্ষণে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক হবে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

You might like